শাজাহানপুর উপজেলা সংবাদদাতা : আওয়ামী লীগ বিগত সাড়ে ১৫ বছর ক্ষমতায় থেকে এদেশের মুসলমানদেরকে ইফতার মাহফিল করতে দেয়নি। নোটিশ দিয়ে ইফতার মাহফিল বন্ধ করে দিয়েছিল। তারা আবার এদেশে ফেরত আসতে চাচ্ছে। পালিয়ে যাওয়া আওয়ামী ফ্যাসিস্টদেরকে এদেশে আর ফিরে আসতে দেওয়া হবেনা বলে মন্তব্য করেন বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সম্ভব্য এমপি প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ গোলাম রব্বানী।

গতকাল রোববার বাদ আসর উপজেলার মুস্তাইল বাজার ঈদগাহ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী শাজাহানপুরের খোট্রাপাড়া ইউনিয়ন শাখার আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে প্রদানকালে তিনি এ কথাগুলো বলেন।

প্রধান অতিথি মোঃ গোলাম রব্বানী বলেন, বাংলাদেশ যারা বিগত সাড়ে ১৫ বছর ক্ষমতায় থেকে জনগণের উপর জুলুম নির্যাতন চালিয়েছে, গুম করেছে, গণহত্যা মতো জঘন্য অপরাধের সঙ্গে জড়িত ভারত তাদেরকে স্থান দিয়ে এদেশে বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করতেছে। তাদের ষড়যন্ত্রের বিষয়ে সবাই সতর্ক থাকতে হবে। সবাইকে ভেদাভেদ ভুলে যেয়ে আগামীদিনে একটি সুন্দর, সোনালী সমাজ গঠন করতে হলে প্রয়োজন কুরআনের আইন। আর সেই কুরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা জন্য সকলকে এগিয়ে আসার তিনি আহবান জানান।

ইউনিয়ন আমীর মাওলানা মোঃ শাহিদুল ইসলামের সভাপতিত্বে ও আলতাদীঘি ফাযিল মাদরাসার প্রভাষক মাওলানা মোঃ আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী শাজাহানপুর উপজেলা শাখার আমীর মাওলানা মোঃ আব্দুর রহমান, নায়েবে আমীর ও খরনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ প্রামাণিক, উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, উপজেলা বায়তুলমাল সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুল মোমিন, উপজেলা ওলামা বিভাগের সভাপতি প্রভাষক মোঃ কাওছার আলী, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোঃ আনোয়ারুজ্জামান আনোয়ার, মাওলানা মোঃ আব্দুর রউফ খাঁন, ইউনিয়ন নায়েবে আমীর জুলফিকার আলী, বিশিষ্ট শিল্পপতি মোঃ ফজলুর রহমান, জামায়াত নেতা মাওলানা মোঃ আব্দুল আজিজ, মাওলানা ইউসুফ আলী, মাওলানা সাজ্জাদুল হক, শিবির নেতা সাকিরুল ইসলাম।