দেওয়ানগঞ্জ (জামালপুর) সংবাদদাতা : চিকাজানি ইউনিয়নের দক্ষিণ বড়খাল সুরুজ আলী ও আলতাব মিয়ার বাড়িতে আগুন লেগে পুরো পরিবার দুটি নিঃস্ব হয়ে যায়। সুরুজ আলী পরিবারে বেশি ক্ষতিসাধন হয়।

৯ টি ছাগল ৩ টি গরু অনেকগুলো হাঁস মুরগী ও ঘর পুড়ে যায়। এবং দক্ষিণ বালুগ্রাম আলতাফের বাড়ি জমাকৃত টাকা ও ঘরবাড়ি পুরে যায়। তাৎক্ষণিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী দেওয়ানগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান এবং নগদ অর্থ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মাহবুবুর রহমান তালুকদার, উপজেলা এ্যসিস্টেন্ট সেক্রেটারি আলহাজ্ব ইসমাইল হোসেন, পৌর জামায়াতের আমীর হাফেজ আতিকুর রহমানসহ আরো নেতাকর্মী।

এসময় উপজেলা জামায়াতের আমীর মাওঃ মাহবুবুর রহমান তালুকদার সামর্থ্যবান ব্যক্তিবর্গদেরকে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।