সিংড়া (নাটোর) সংবাদদাতা : বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড সিংড়া এর আওতাভুক্ত সিংড়া কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ফয়েজুন নেছা পুতুল। উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির ২৮তম সভায় এ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. হাসানুজ্জামান ও ব্যবস্থাপনা কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।
ব্যবস্থাপনা কমিটির সকল সদস্য ও অফিসের কর্মকর্তা-কর্মচারীরা নতুন সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, ফয়জুন নেছা পুতুল সিংড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদের সহধর্মিনী।