করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা: গত রবিবার করিমগঞ্জ উপজেলা পরিষদের সামনে বারঘরিয়া মাদক বিরোধী সমাজ কল্যাণ মূলক সংগঠনের উদ্যোগে ও গজারিয়া হাসনপুর এলাকাবাসীর সহযোগিতায় এক মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। করিমগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন শ্রেণি পেশার লোকজন এসে জমায়েত হয়। পরে উপজেলা পরিষদের সামনে এক মানববন্ধন করেন। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন করিমগঞ্জ উপজেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক ওমর ফারুক সেলিম, বাংলাদেশ জামায়াতে ইসলামী বারঘরিয়া ইউনিয়ন শাখার সভাপতি মোঃ রাজন মিয়া,বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি প্রভাষক আবদুল্লাহ আল গালিব, মুফতি আবদুল্লাহ সাদী,মোঃ সুমন মিয়া মাষ্টার ও করিমগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ মাজহারুল ইসলাম প্রমুখ।শেষে এলাকার সমস্যা তুলে ধরে উপজেলা নির্বাহী অফিসার ও থানার অফিসার ইনচার্জ বরাবর পৃথক দুটি অভিযোগ দাখিল করেন।