কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা: কলারোয়ার কামারালি দাখিল মাদরাসায় তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলহাজ্ব নুরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় নির্বাচন সচিব অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ। গত ৪ঠা এপ্রিল শুক্রবার বিকাল সাড়ে পাঁচটায় কলারোয়ার যুগিখালী ইউনিয়নের কামারালি দাখিল মাদরাসায় তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন সুমিষ্টভাষী সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ফয়জুল হক। বিশেষ আলোচক হিসেবে আলোচনা রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা ইউনিট সদস্য মাওলানা ওমর আলী। এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কামারালি দাখিল মাদরাসার সুপার মাওলানা ওসমান গনি, যূগীখালী ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ কামরুজ্জামান, সরসকাটি মাদরাসার সুপার মাওলানা মুজিবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মুহাঃ ইজ্জত উল্লাহ বলেন, আল্লাহর জমিনে আল্লার দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনকে এগিয়ে নিতে সকল ধর্মপ্রাণ মুসলিমদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। সকল সৎকাজে সহযোগিতা করতে হবে। ন্যায় ও ইনসাফের বাংলাদেশ বির্নিমাণে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করছে। ৫ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মকান্ড আপনারা লক্ষ্য করছেন। বিগত সময়ে আমাদের নিয়ে যে অপপ্রচার চালানো হতো সেটা আপনারা বাস্তবে এখন উপলব্ধি করছেন। এই শোষণহীন সমাজ পরিবর্তনের জন্য কুরআনের কোন বিকল্প পথ নাই।