মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক সেবনের অপরাধে রায়হান ঢালী (২৪) নামে এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জৈনসার ইউনিয়নের কাঠালতলী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ। দণ্ডপ্রাপ্ত রায়হান ঢালী ওই এলাকার মো. আব্দুল খালেক ঢালীর ছেলে।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, মাদক সেবনের অপরাধে রায়হান ঢালীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।