১৩টি দেশের গবেষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত আন্তর্জাতিক গবেষণা সম্মেলন EFAST 2026 (International Conference on Emerging Frontiers in Advanced Sciences and Technologies)-এ সাফল্য অর্জন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ফার্মেসি বিভাগের দুই শিক্ষার্থী।
সম্মেলনের Pharmaceutical Sciences and Drug Discovery সেকশনে ফার্মেসি বিভাগের ৪৮তম আবর্তনের মাহবুল হাসান জিম এবং ৫০তম আবর্তনের সাবিত হোসেনের যৌথ গবেষণাপত্র "Analgesic, Anti-diarrheal, and Anti-inflammatory Activities of Sphaeranthus indicus: An Experimental Study" তৃতীয় স্থান অর্জন করেছে।
গবেষণাটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষক মাসুম শাহরিয়ারের তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে।
সম্মেলনটি যৌথভাবে আয়োজন করে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (PUST) বিজ্ঞান এবং লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ এবং মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালয়েশিয়া পারলিসের (UniMAP) সেন্টার অব এক্সেলেন্স ফর অ্যাডভান্সড কম্পিউটিং। এতে বাংলাদেশসহ বিশ্বের ১৩টি দেশের গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এই অর্জনে আনন্দ প্রকাশ করে গবেষকরা বলেন, আন্তর্জাতিক পরিসরে দেশের প্রতিনিধিত্ব করতে পেরে তারা গর্বিত। ভবিষ্যতেও ওষুধ আবিষ্কার ও ফার্মাসিউটিক্যাল গবেষণায় আরও গুরুত্বপূর্ণ অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
এ সাফল্যের জন্য গবেষকদ্বয় এবং তাদের তত্ত্বাবধায়ক শিক্ষককে অভিনন্দন জানিয়েছেন ফার্মেসি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। তাদের এ অর্জন বিভাগের গবেষণার উৎকর্ষকে আন্তর্জাতিক অঙ্গনে আরও সুদৃঢ় করবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।
শিক্ষাঙ্গন
আন্তর্জাতিক গবেষণা সম্মেলনে জাবি ফার্মেসি বিভাগের দুই শিক্ষার্থীর গবেষণাপত্র তৃতীয়