ইসলামিক মিশন জাপান ওসাকা শাখার উদ্যোগে জাপানের ওসাকা সিটিতে অবস্থিত জাপান দা’ওয়াহ সেন্টারে বিভিন্ন দেশের মুসলিম কমিউনিটির প্রতিনিধিদের নিয়ে এক আন্তরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয় সংসদের খুলনা-৬ আসনের মাননীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সভাপতি হাফেজ সাবের আহমেদ।
ইসলামিক মিশন জাপান ওসাকা শাখার সভাপতি মুশফিক আল মেহেদি-এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জাপান দা’ওয়াহ সেন্টারের সিইও, মালয়েশীয় বংশোদ্ভূত জুলকারনাইন।
মতবিনিময় সভায় জাপানে বসবাসরত বিভিন্ন দেশের মুসলিম কমিউনিটির মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ইসলামী দাওয়াহ কার্যক্রমের প্রসার, ঐক্য ও সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা জাপানে মুসলিম সমাজের কল্যাণে সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং ভবিষ্যতে যৌথভাবে বিভিন্ন দাওয়াহ ও সামাজিক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।