বাংলাদেশ নৌবাহিনীতে অফিসার ক্যাডেট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২০২৭বি ব্যাচে এ নিয়োগ দেয়া হবে। ২০২৬ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীরাও এতে আবেদন করার সুযোগ পাবেন। আবেদন করা যাবে আগামী ৬ নভেম্বর ২০২৬ পর্যন্ত।
চাকরির বিবরণ
পদের নাম: অফিসার ক্যাডেট
পদসংখ্যা: অনুল্লেখিত
শিক্ষাগত যোগ্যতা
বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার যেকোনো একটিতে জিপিএ ৫.০০ এবং অপরটিতে ন্যূনতম জিপিএ ৪.৫০ থাকতে হবে। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই থাকতে হবে।
ইংরেজি মাধ্যমের প্রার্থীদের ‘ও’ লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে অন্তত তিনটিতে ‘এ’ গ্রেড এবং তিনটিতে ‘বি’ গ্রেড থাকতে হবে। ‘এ’ লেভেলে অন্তত একটি বিষয়ে ‘এ’ গ্রেড ও দুটি বিষয়ে ‘বি’ গ্রেড থাকতে হবে। এখানেও গণিত ও পদার্থবিজ্ঞান থাকা বাধ্যতামূলক।
এসএসসি ও এইচএসসিতে সব বিষয়ে এ+ পাওয়া প্রার্থীরা লিখিত পরীক্ষা ছাড়াই আইএসএসবিতে যাওয়ার সুযোগ পাবেন।
শারীরিক যোগ্যতা (ন্যূনতম)
পুরুষ: উচ্চতা ১৬২.৫ সে. মি. (৫'-৪"); ওজন ৫০ কেজি।
মহিলা: উচ্চতা ১৫৫ সে. মি. (৫'-১"); ওজন ৪৬ কেজি।
বয়সসীমা
১ জুলাই ২০২৭ তারিখে ১৬ বছর থেকে ২১ বছর (সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে ১৮ থেকে ২৩ বছর)।
বৈবাহিক অবস্থা
অবিবাহিত।
অযোগ্যতা
১. সেনা, নৌ ও বিমানবাহিনী অথবা যেকোনো সরকারি চাকরি থেকে বরখাস্ত কিংবা অপসারিত হলে।
২. আইএসএসবি কর্তৃক দুইবার স্ক্রিন্ড আউট/ প্রত্যাখ্যাত হলে (একবার স্ক্রিন্ড আউট/ একবার প্রত্যাখ্যাত প্রার্থীরা আবেদন করতে পারবেন)।
৩. সেনা, নৌ ও বিমানবাহিনীর আপিল মেডিক্যাল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত হলে ।
৪. যেকোনো বিচারালয় থেকে দণ্ডপ্রাপ্ত হলে।
বেতন
সরকার কর্তৃক নির্ধারিত অন্য সুবিধাদিসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী।
আবেদনের নিয়ম
নৌবাহিনীর ওয়েবসাইটে প্রবেশ করে Home Page এর বাঁ পাশে APPLY NOW–এ ক্লিক করে আবেদনপদ্ধতি অনুসরণ করতে হবে।
আবেদন ফি: ১০০০ টাকা।
আবেদনের সময়সীমা: ১৫ আগস্ট থেকে ০৬ নভেম্বর ২০২৬।