আগামীকাল ১৬ জুলাই (বৃহস্পতিবার) বিকাল ৫টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এক বিশেষ র্যালি অনুষ্ঠিত হতে যাচ্ছে। জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও চেতনাকে ধারণ করে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
উক্ত র্যালিতে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আন্দোলনে আহত ব্যক্তি ও জুলাই যোদ্ধারা সশরীরে অংশগ্রহণ করবেন। এছাড়া কর্মসূচিতে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থেকে সংহতি প্রকাশ করবেন এবং বক্তব্য রাখবেন।
আজ এক বিবৃতিতে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক, সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি দেশপ্রেমিক ছাত্র-জনতা এবং সর্বস্তরের নাগরিককে আগামীকালকের এই কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন।