রংপুর অফিস, বদরগঞ্জ সংবাদদাতা : রংপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম গতকাল সোমবার সকালে বদরগঞ্জ উপজেলার অসহয় দুস্থ দরিদ্র পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ঈদুল আযহা উপলক্ষে নগদ অর্থ সহায়তা বিতরণ করেছেন।
এ উপলক্ষে স্থানীয় মেরিট কেয়ার স্কুল মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নগদ অর্থ সহায়তা বিতরন অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহাদত হোসেন, বদরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুহাম্মদ কামরুজ্জামান কবির রংপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল হান্নান, উপজেলা নায়েবে আমীর শাহ্ মুহাম্মদ রুস্তম, উপজেলা সেক্রেটারি মাওলানা মিনহাজুল ইসলাম, পৌর আমীর মাওলানা মেনহাজুল ইসলাম এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এসময় মোট ৪৩৩ টি অসহয় দুস্থ দরিদ্র পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ঈদুল আযহা উপলক্ষে প্রত্যেকে নগদ দেড় হাজার করে টাকা অর্থ সহায়তা বিতরণ করা হয়।
এটিএম আজহারুল ইসলাম এমপি এসময় বলেন, আমরা নির্বাচনের পূর্বে ওয়াদা করেছিলাম জনগণের আমানত তাদের হাতে কোন দুর্নীতি ছাড়াই পৌঁছে দেব। সেই প্রতিশ্রুতি আমরা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে।