উৎপাদনে ফেরার ১৫ ঘণ্টার ব্যবধানে আবারও বন্ধ হয়ে গেছে দিনাজপুরের পার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র।

আজ শনিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে প্রথম ইউনিটির বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়।

এর আগে বুধবার (২২ এপ্রিল) রাত ১০টা ৩ মনিটে কয়লার সঙ্গে পাথর আসায় বয়লার পাইপ ফেটে যায় ও ও কুলিং ফ্যান ভেঙে ১২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিটটি বন্ধ হয়ে যায়।

৪৮ ঘন্টা পর শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৮টায় উৎপাদনে ফিরে।

বড়পুকুরিয়ার এই তাপবিদ্যুৎ কেন্দ্রে বন্ধ হয়ে যাওয়ায় পার্বতীপুরসহ উত্তরের ৮ জেলা আবারও বিদ্যুৎ বিভ্রাটে পড়ছে।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, বয়লারের টিউব ফেটে যাওয়ায় শনিবার বেলা সাড়ে ১১টার দিকে প্রথম ইউনিটির বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। বয়লারের ষ্টিম ঠাণ্ডা হতে সময় লাগবে।