সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, আমরা যুদ্ধের প্রস্তুতি নিই যুদ্ধ করার জন্য নয়, বরং যুদ্ধ এড়ানোর জন্য। শক্তিশালী প্রতিরক্ষাব্যবস্থা ছাড়া কার্যকর পররাষ্ট্রনীতি বাস্তবায়ন সম্ভব নয়। গতকাল বৃহস্পতিবার রাজধানীর মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) ‘ক্যাপস্টোন কোর্স ২০২৬/১’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান এসব কথা বলেন।
প্রতিরক্ষা খাত নিয়ে সেনাপ্রধান বলেন, দেশের আমদানি-রপ্তানি সমুদ্রপথনির্ভর হওয়ায় নৌবাহিনীর সক্ষমতা বাড়ানো জরুরি। পাশাপাশি বিমানবাহিনীর আধুনিকায়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। রোহিঙ্গা সংকটকে জাতীয় সমস্যা উল্লেখ করে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, এই সংকট সমাধানে সকলকে সম্পৃক্ত হতে হবে। জ্বালানি নিরাপত্তার প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, এটি বর্তমানে একটি বড় চ্যালেঞ্জ। দেশে একমাত্র ইস্টার্ন রিফাইনারি থাকায় চাহিদার তুলনায় কম জ্বালানি পরিশোধন সম্ভব হচ্ছে এবং বাকি জ্বালানি উচ্চমূল্যে আমদানি করতে হচ্ছে। স্বাধীনতার পাঁচ দশক পেরিয়ে গেলেও দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। আন্তর্জাতিক পরিস্থিতির দিকে ইঙ্গিত করে সেনাপ্রধান বলেন, ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরাইলের সংশ্লিষ্ট উত্তেজনা এবং হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ অঞ্চলের অস্থিরতা বৈশ্বিক জ্বালানি সরবরাহে প্রভাব ফেলছে। যার প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনযাত্রায়।
সমাপনী বক্তব্যে সেনাপ্রধান আশা প্রকাশ করেন, এনডিসি ভবিষ্যতে এ ধরনের কোর্সের পরিধি বাড়াবে এবং অংশগ্রহণকারীরা অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে দেশের উন্নয়ন ও নিরাপত্তায় ভূমিকা রাখবেন। ৫ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত তিন সপ্তাহব্যাপী এই কোর্সে ৪৫ জন ফেলো অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে সংসদ সদস্য, জ্যেষ্ঠ সামরিক ও পুলিশ কর্মকর্তা, শিক্ষাবিদ, চিকিৎসক, কূটনীতিক ও ব্যবসায়ী প্রতিনিধিরা ছিলেন। অনুষ্ঠানে এনডিসির কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমান জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সংলাপ ও ঐকমত্য গঠনের ওপর গুরুত্বারোপ করেন। সমাপনী অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী ও বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সেনাপ্রধান ফিরেছেন
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন। গতকাল বুধবার তিনি দেশে ফেরেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি হিসেবে সেনাবাহিনী প্রধান মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ঞযব উবভবহপব ঝবৎারপবং অংরধ (উঝঅ) ও ঘধঃরড়হধষ ঝবপঁৎরঃু অংরধ (ঘঅঞঝঊঈ অঝওঅ) ২০২৬ ঊীযরনরঃরড়হ এ অংশ নিয়ে বিভিন্ন দেশের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা, ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তি, নিরাপত্তা ও যুদ্ধ সরঞ্জামাদি পরিদর্শন করেন।
পাশাপাশি, ‘অঝঊঅঘ ঝবপঁৎরঃু ধঃ ঃযব ঊফমব ড়ভ ঊসবৎমরহম ঞবপযহড়ষড়মরবং’ এই মূল বিষয়কে আলোকপাত করে আয়োজিত ৮ঃয চঁঃৎধলধুধ ঋড়ৎঁস এ অংশ নেন। এছাড়া, সেনাপ্রধান মালয়েশিয়ার সংশ্লিষ্ট প্রতিনিধির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়, যৌথ উদ্যোগ গ্রহণ, যৌথ প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতা বিনিময় সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সেনাবাহিনী প্রধান গত ১৯ এপ্রিল সরকারি সফরে মালয়েশিয়া যান।