দৈনিক গিরিদর্পন এর ভারপ্রাপ্ত সম্পাদক ও এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর বিভাগীয় সম্বয়ক মোনায়েম খান মোমিন (৫৮) হৃদযন্ত্র বন্ধ হয়ে গত ১২ ডিসেম্বর সকাল ১০টায় নিজ বাড়িতে ইন্তিকাল করেছেন (ইন্না ইল্লাহে ওয়াইন্না ইলাহে রাজিউন)। একই দিন বাদ মাগরিব নিজবাড়ী কুমিল্লা, দেবীদ্বারস্থ পারিবারিক কবরস্থানে জানাযা শেষে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক কন্যা ও অসংখ্য গুণগ্রহী রেখে গেছেন। তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের সাথে জড়িতে ছিলেন। তিনি চট্টগ্রামের প্রেস পাড়া খ্যাত মোমিন রোড এলাকায় সকলে পরিচিত মুখ ছিলেন। অত্যন্ত বিনয়ী, ন¤্র ভদ্র ও পরোপকারী স্বভাবের হওয়ায় সকলে কাছে প্রিয় মোমিন ভাই হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

শোক জানিয়েছেন এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন-এর কেন্দ্রীয় সভাপতি মোঃ দুলাল মিয়া, মানবাধিকার কর্মী সামছুল করিম লাভলু, মাহমুদুল হক আনসারী, সরওয়ার হোসেন চৌধুরী, মো: ফয়সাল, ফরমান উল্লাহ্, মুক্তিযোদ্ধা এনাম, মোঃ মুছা খান, নিদু বিশ্বাস, আমজাদ হোসেন সজিব প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।