সামাজিক ন্যায়বিচারভিত্তিক ও শ্রমিক-বান্ধব বাজেট দাবি করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।
আজ রোববার (২৪ মে) জাতীয় প্রেসক্লাবে 'শ্রমিক বান্ধব বাজেটের রুপরেখা' উপস্থাপন করে এ দাবি জানায় সংগঠনটি। রূপরেখা উপস্থাপন করেন সংগঠনের সভাপতি এ্যডভোকেট অতিকুর রহমান।
রোববার রাতে পাঠানো এক প্রেস-বিজ্ঞপ্তিতে বলা হয়, আতিকুর রহমান শ্রমিকের অধিকার সংক্রান্ত ৭ দফার রূপরেখা উপস্থাপন করেন, যাতে শ্রমিকদের জীবনমান উন্নয়ন, সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, আবাসন, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের নিশ্চয়তা দাবি করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সাধারন সম্পাদক লস্কর মো: তছলিম। এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনটির সহ: সভাপতি যথাক্রমে কবির আহাম্মেদ, গোলাম রাব্বানী, মুজিবুর রহমান ভূইয়া, সহ: সাধারণ সম্পাদক মুহিবুল্লাহ, আক্তারুজ্জামান দপ্তর সম্পাদক নুরুল আমিন, কোষাধ্যাক্ষ আজহারুল ইসলাম, ট্রেড ইউনিয়ন সম্পাদক সোহেল রানা মিঠু, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জামিল মাহমুদ, প্রচার সম্পাদক হাফিজুর রহমান, বিটিসিএল আদর্শ ট্রেড ইউনিয়ন সভাপতি নজরুল ইসলাম, সহ ওয়াসা, ডিপিডিসি, বিআরইএল সহ বিভিন্ন জাতীয় ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ।