ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৩নং ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে ডাকসু ভিপি সাদিক কায়েম।
ফ্রি মেডিকেল ক্যাম্পে সাদিক কায়েম বলেন, এলাকার উন্নয়নে অবদান রাখার জন্য একজন সৎ ও যোগ্য যেমন মেয়র প্রয়োজন তেমনি একজন ওয়ার্ড কাউন্সিলও প্রয়োজন।
সাদিক কায়েম আরও বলেন, ৭৩ নং ওয়ার্ড এত অবহেলিত যে এখানে কোন নাগরিক সুযোগ সুবিধা নেই। গ্যাস নেই, সুপেয় পানির কোন ব্যবস্থা নেই, রাস্তা ঘাটের বেহাল অবস্থা। এখানে কোন আধুনিক সোয়া লাগেনি।
সাধারণ জনতার উদ্দেস্যে বলেন, আমাদেরকে যদি আপনারা সমর্থন করেন তা হলে অগ্রাধিকার বৃত্তিতে এই ৭৩নং কে আধুনিকায়ন করা হবে যার সুফল আপনারা ভোগ করতে পারবেন।
ফ্রী মেডিকেল ক্যাম্পে মেডিসিন, গাইনী, চক্ষু,অর্থবেটিক,নাক-কান-গলা বিশেষজ্ঞগন প্রায় ৩০৫ রোগীকে মেডিসিন সহ চিকিৎসা পত্র ও পরামর্শ দেয়া হয়।
ক্যাম্পে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সবুজ বাগ পূর্ব থানা আমীর রওশন জামান, মাওলানা মিজানুর রহমান, মাওলানা তাজুল ইসলাম, কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিন, সমাজ সেবক মো:সোহরাব আকন্দ সহ আরও অনেকে।