ঝিনাইদহ ছাত্রদলের করা মামলায় কিছুক্ষণ পূর্বে ঝিনাইদহ আদালত থেকে জামিন পেয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্যসচিব তারেক রেজা। তবে একই মামলায় জামিন পাননি জাতীয় যুবশক্তির সংগঠক অয়ন।
সোমবার (২৫ মে) সকালে তিনি কারাগার থেকে জামিনে মুক্ত হন। এর আগে রোববার (২৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঝিনাইদহ শহরের কবি সুকান্ত সড়কের একটি কমিউনিটি সেন্টারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
তারেক রেজা ও অয়নের পক্ষে শুনানি করেন এনসিপির আইন সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, সহ-আইন সম্পাদক অ্যাডভোকেট হুমায়রা নূর, অ্যাডভোকেট আরমান হোসাইন, অ্যাডভোকেট জায়েদ বিন নাসের, অ্যাডভোকেট মমিনুল হাসান, অ্যাডভোকেট ইসমাইল হোসেন।