দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ২৮ মে। ঈদ ঘিরে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ঈদে দলের নেতাকর্মীরা কে কোথায় ঈদ উদযাপন করবেন সেই তথ্যও জানিয়েছে দলটি।
রোববার (২৪ মে) দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বিরোধীদলীয় নেতা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাক্তার শফিকুর রহমান পবিত্র হজ্জ পালনের উদ্দেশ্যে বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন বিধায় তিনি সেখানেই পবিত্র ঈদুল আযহা উদযাপন করবেন
দলের নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম এমপি ঢাকায়, নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপি ঢাকায়, নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপি ঢাকায়, নায়েবে আমীর মাওলানা শামসুল ইসলাম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নিজ গ্রামে, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার খুলনার খানজাহান আলী থানার নিজ গ্রামে, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম কুমিল্লা জেলার লাকসাম উপজেলার নিজ এলাকার ঈদগাহ মাঠে, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার নওকৈড় নিজ গ্রামে ঈদ উদযাপন করবেন।
এছাড়া সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ ঢাকায়, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ভাঙ্গাপুষ্কুরুনী নিজ গ্রামে, সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট মোয়াজ্জম হোসাইন হেলাল বরিশালের নিজ গ্রামে, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সিলেটের নিজ গ্রামে ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মো. শাহজাহান চট্টগ্রাম মহানগরীতে ঈদ উদযাপন করবেন।
দলের কেন্দ্রীয় নেতারা ঈদ উপলক্ষে বিভিন্ন এলাকায় দলীয় কর্মসূচি, এতিম ও দুস্থ মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ এবং শুভেচ্ছা বিনিময় কর্মসূচিতেও অংশ নেবেন।