ক্ষমতাসীন দলের সন্ত্রাসীদের হামলার শিকার হয়ে থানায় মামলা করতে গেলে মামলা নেয়া হয়নি বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে তিনি এ অভিযোগ তোলেন।
উল্লেখ্য, আজ শুক্রবার ঝিনাইদহে জুমার নামাজের পর তার ওপর অতর্কিত হামলা করা হয়।
এ ঘটনায় তিনি সংশ্লিষ্ট থানায় মামলা করতে যান, তবে তার মামলা গ্রহণ করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন এনসিপির এই নেতা।
সংক্ষিপ্ত ওই পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ‘বিচারের আশায় থানায় এসেছি, কিন্তু মামলা গ্রহণ করা হচ্ছে না।’
তিনি মন্তব্য করেছেন, 'দুপুর থেকে বিদ্যুৎ বন্ধ করে রাখা হয়েছে। এ যেন থানা নয়, কোনো এক অন্ধকার গুহা।'