বিশ্ববাজারে তেলের দাম আবারও কমেছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)-উভয় ধরনের তেলের দামই ব্যারেলপ্রতি এক ডলারের বেশি কমেছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) আল-জাজিরা প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বিশ্ববাজারে প্রধান দুই ধরনের অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১ ডলারের বেশি কমেছে। ব্রেন্ট ক্রুডের দাম ১.২৯ ডলার কমে ৮৭.৬৯ ডলার এবং ডব্লিউটিআই ক্রুডের দাম ১.৩০ ডলার কমে ৮১.৯৭ ডলারে দাঁড়িয়েছে।

ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যকার সংঘাতের ফলে বিশ্বজুড়ে জ্বালানির চাহিদা কমে যাওয়ার আশঙ্কা তৈরি হওয়ায় তেলের দাম কমছে। তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেকের মাসিক প্রতিবেদনে ২০২৬ সালে বিশ্বব্যাপী তেলের চাহিদা বৃদ্ধির পূর্বাভাস কমিয়ে প্রতিদিন ৫ লাখ ৮০ হাজার ব্যারেল করেছে।