বাংলাদেশ জামায়াতে ইসলামী গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নের উদ্যোগে ও গজারিয়া পপুলার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার গজারিয়া ইউনিয়নের গজারিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে শতাধিক মানুষ চিকিৎসা সেবা নেন।
মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর শুরা সদস্য মো. শাহজাহান সরকার। উপস্থিত ছিলেন জেলা জামায়াতের শুরা সদস্য মো. সুরুজ মাস্টার সহ স্হানীয় জামায়াত নেতৃবৃন্দ।