নেপালের রাজধানী কাঠমান্ডুতে চার দিনব্যাপী ‘তৃতীয় আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলন-২০২৬’ (3rd International Indigenous Language Journalism Conference-2026) শুরু হয়েছে। রোববার (৯ আগষ্ট) এ সম্মেলন শুরু হয় এবং চলবে আগামী ১২ আগষ্ট পর্যন্ত।
বাংলাদেশের দশ বিশিষ্ট সাংবাদিক সমেমলনে অংশগ্রহন করছেন।
এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য (Theme) নির্ধারণ করা হয়েছে—"সাংস্কৃতিক বৈচিত্র্য, জলবায়ু ন্যায়বিচার এবং অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের জন্য আদিবাসী ভাষার সাংবাদিকতা" (Indigenous Language Journalism for Cultural Diversity, Climate Justice and Inclusive Democracy)।
সম্মেলনে অংশ নেওয়া বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছে সার্ক জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টারের জেনারেল সেক্রেটারি শিয়াবুর রহমান — হেড অব অনলাইন অ্যান্ড মাল্টিমিডিয়া, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।অন্য সদস্যরা হলেন:
মুশতাক আহমেদ মুবারকী — সম্পাদক , দৈনিক বঙ্গবাণী , মোঃ জিয়াউর রহমান — স্পেশাল করেসপন্ডেন্ট দৈনিক আজকাল , মোহাম্মদ মুনীরুজ্জামান — সম্পাদক, দৈনিক ব্যাংক বীমা অর্থনীতি , মোঃ আবু বকর সিদ্দিক — সিনিয়র করেসপন্ডেন্ট , দৈনিক আজকের প্রভাত , পান্না জামান , এক্সিকিউটিভ এডিটর , দৈনিক অমর বাংলা , শাহনাজ বেগম-- চ্যানেল-এস টেলিভিশন অনলাইন, এশিয়ান টিভির রিপোর্টার ইরফান উদ্দিন ইরো ও ডেইলী চ্যালেঞ্জের প্রতিনিধি এডভোকেট আলেয়া বেগম লাকি। বাংলাদেশ চ্যাপ্টারের নয় প্রতিনিধি দলের সাথে রয়েছেন সার্ক জার্নালিস্ট ফোরামের সেন্ট্রাল কমিটির সেক্রেটারি জেনারেল ও দি বাংলাদেশ পোষ্টের সিনিয়র করেসপডেন্ট মো: আবদুর রহমান। উক্ত সম্মেলনে অংশ নিতে বাংলাদেশ থেকে আগত প্রতিনিধিদের মধ্যে আরো রয়েছেন
অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম ও মিডিয়া স্টাডিজ বিভাগের তিন প্রভাষক জুবায়ের আহমেদ ( কো-অর্ডিনেটর), কেয়া বোস ও ফরহাদ আলম।
বিশ্বের ৩০ দেশের সাংবাদিকদের মিলনমেলা উক্ত কনফারেন্সের আয়োজক
ফেডারেশন অব নেপালী ইন্ডিজিনাস ন্যাশনালিটিস জার্নালিস্টস (ফোনিজ) এবং সার্বিক সহযোগিতায় রয়েছে সার্ক জার্নালিষ্ট ফোরাম(SJF)। এই ইন্টারন্যাশনাল কনফারেন্সের সহ-আয়োজক হিসেবে রয়েছে তামাং, তমু গুরুং, লিম্বু, থারু, কিরাত রাই, শেরপা এবং মাগার জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। কনফারেন্সের সমন্বয়ে রয়েছে ন্যাশনাল ফোরাম অব নেওয়া জার্নালিস্টস।
আয়োজকরা জানিয়েছেন, এবারের সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৩০টি দেশের মাতৃভাষাভিত্তিক সাংবাদিকতায় যুক্ত সাংবাদিক, গণমাধ্যমকর্মী এবং গবেষকরা অংশগ্রহণ করছেন।