রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা আন্তর্জাতিক অঙ্গনে রাশিয়া ও চীনকে একটি স্থিতিশীল শক্তি হিসেবে দেখছেন।
তার মতে, এই দুই দেশ তাদের সক্ষমতা ও সম্পদ একত্রিত করে বিশ্বকে সংকট থেকে মুক্ত করতে কাজ করছে। খবর তাস
তিনি এক সাক্ষাৎকারে বলেন, এই দুই দেশ—দুটি সভ্যতা, দুটি পারমাণবিক শক্তি, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দুটি স্থায়ী সদস্য, এবং ভূখণ্ড, জনসংখ্যা ও সম্পদের দিক থেকে বিশাল রাষ্ট্র—তারা তাদের শক্তি ও সম্পদ একত্রিত করছে, যাতে বিশ্বকে সংকট থেকে বের করা যায়।
জাখারোভা আরও বলেন, মস্কো ও বেইজিং কোনো অঞ্চল ভাগাভাগির দিকে মনোযোগ দিচ্ছে না। বরং তারা আন্তর্জাতিক পরিস্থিতি স্থিতিশীল রাখার চেষ্টা করছে।
তিনি বলেন, কোন সভ্যতা কোন অঞ্চল নিয়ন্ত্রণ করবে—এই বিতর্ক নয়, বরং আমাদের দুই দেশ আন্তর্জাতিক সম্পর্কের স্থিতিশীল শক্তি হিসেবে কাজ করছে—এটাই গুরুত্বপূর্ণ।
এদিকে, ১৪ এপ্রিল রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ চীন সফর করেন। সেখানে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বৈঠক করেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গেও সাক্ষাৎ করেন।