ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা যুক্তরাষ্ট্রের কাছে কোনো সমৃদ্ধ ইউরেনিয়াম পাঠাবে না। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ বলেন, এ বিষয়টি নিয়ে আলোচনারও কোনো সুযোগ নেই।
শনিবার (১৮ এপ্রিল) রাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা’র এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ বলেছেন, তার দেশ যুক্তরাষ্ট্রে কোনো সমৃদ্ধ ইউরেনিয়াম পাঠাবে না। এমনকি বিষয়টি নিয়ে ‘আলোচনারও কোনো সুযোগ নেই’।
তুরস্কে একটি কূটনৈতিক বৈঠকের ফাঁকে খাতিবজাদেহ এ মন্তব্য করেন বলে জানিয়েছে ইরানের বার্তা সংস্থা ইরনা।
ইরনার প্রতিবেদন অনুযায়ী, খাতিবজাদেহ আরও বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একাধিক বার্তা বিনিময় হয়েছে। তবে যুক্তরাষ্ট্র এমন কিছু দাবি নিয়ে জেদ ধরে আছে, যা তেহরানের কাছে বাড়াবাড়ি বলে মনে হয়েছে।