মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ ইরানকে হুমকি দিয়ে বলেছেন, তেহরান কোনো চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী পুনরায় যুদ্ধ শুরু করতে প্রস্তুত।
ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হেগসেথ বলেন, যতদিন প্রয়োজন ততদিন ইরানের বন্দর অবরোধ চালিয়ে যাবে।
তিনি বলেন, ইরানের সামনে একটি সমৃদ্ধ ভবিষ্যৎ বেছে নেওয়ার সুযোগ রয়েছে। আমরা আশা করি, তারা সেই পথই বেছে নেবে— যা ইরানি জনগণের জন্য কল্যাণকর, যোগ করেন তিনি।
তিনি দাবি করেন, মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করছে, কারণ ইরানের আর কোনো নৌবাহিনী নেই।
সূত্র: আল–জাজিরা