তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সফরের প্রথম ওয়ানডেতে আজ কিউইদের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ।
শুক্রবার (১৭ এপ্রিল) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম।
টসে হেরে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, নতুন উইকেটে বোলিং করতে তারা স্বাচ্ছন্দ্যবোধ করছেন এবং বোলিং আক্রমণের ওপর আস্থা রয়েছে।
বাংলাদেশ একাদশ: তানজিদ তামিম, সাইফ হাসান, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।
নিউজিল্যান্ড একাদশ: হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়ং, টম ল্যাথাম (অধিনায়ক), মোহাম্মদ আব্বাস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, জায়ডেন লেনক্স ও উইল ও'রুর্ক।