শ্রীলংকা নারী ক্রিকেট দলের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতেও হেরেছে বাংলাদেশ নারী দল। প্রথম ওয়ানডেতে জয়ের পর টানা দুই হারে সিরিজ হারিয়েছে স্বাগতিক মেয়েরা। এদিন বিকেলে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। এখনও টি-টোয়েন্টি অভিষেক না হওয়া শারমিন সুলতানাকে নেয়া হয়েছে দলে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২৮ এপ্রিল শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। একই মাঠে পরের দুই ম্যাচ যথাক্রমে ৩০ এপ্রিল ও ২ মে। অভিজ্ঞ ব্যাটার ফারজানা হকের জায়গায় দলে নতুন এসেছেন শারমিন সুলতানা। লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে প্রায় সাড়ে ৬ বছর পর জাতীয় দলে ফিরেছেন শারমিন। বাদ পড়া ফারজানাকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই তালিকায়। এছাড়া শরিফা খাতুন, ফারজানা ইয়াসমিন ও তাজ নেহার আছেন স্ট্যান্ডবাইয়ে।
বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা, সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, রিতু মনি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, শারমিন সুলতানা, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা।
স্ট্যান্ডবাই: ফারজানা হক, শরিফা খাতুন, ফারজানা ইয়াসমিন, তাজ নেহার।