ফটিকছড়ি সংবাদদাতা : চট্টগ্রামের ফটিকছড়িতে সিএনজি (অটোরিকশা)- টমটমের মুখোমুখি সংঘর্ষে রেহেনা আক্তার তানিয়া(২৪) নামের এক নারী ও মোহাম্মদ পারভেজ(২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে উপজেলার নাজিরহাট পৌরসভার আজম রোডের মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নারী রেহেনা আক্তার তানিয়া হাটহাজারী উপজেলার চৌধুরীহাট সন্দ্বীপ কলোনির জাকির হোসেনের মেয়ে ও নিহত মোহাম্মদ পারভেজ নারায়ণহাট ইউপির ৪ নং ওয়ার্ডস্থ দক্ষিণ জুজখোলা গ্রামের মোহাম্মদ ইউচুপের পুত্র। এছাড়া কাজলী দাশ (৫০) নামের এক বৃদ্ধা গুরুতর আহত হয়েছেন।