রাজৈর (মাদারীপুর) সংবাদদাতা : মাদারীপুরের ডাসার উপজেলার দক্ষিন ধুয়াসার গ্রামের সামচু আকনের ছেলে জহিরুল পাশের ধুলগ্রাম এলাকার মা নবপাচারকারী সক্রিয় সদস্য হানিফ মাতুব্বরের ছেলে জাকির মাতুব্বরের প্রলোভনে পড়ে। ৫ মাস আগে সরাসরি ইতালির উদ্দেশ্যে বাড়ি ছাড়েন তিনি। কিন্তু তাকে সৌদি আরব হয়ে লিবিয়ায় নিয়ে যায় দালালচক্র। এরপর তাকে সেখানকার একটি বন্দিশালায় আটকে চালানো হয় নির্যাতন। পরে পরিবারের কাছ থেকে কয়েক ধাপে আদায় করা হয় মুক্তিপনের ৫০ লাখ টাকা। এরপর মাফিয়ারা আরো নি র্যাতন করলে মারা যায় জহিরুল। ১৫ দিন আগে জহিরুলের মৃত্যু হলেও বিষয়টি গোপন রাখে দালালচক্র। শেষমেষ লিবিয়ায় বসবাসরত একই গ্রামের কয়েক যুবকের মাধ্যমে বুধবার খবর পায় পরিবার। এই ঘটনায় দালালের কঠোর শাস্তি দাবী করেছেন স্বজন ও এলাকাবাসী।
গ্রাম-গঞ্জ-শহর
লিবিয়ায় মাদারীপুরের যুবকের মৃত্যু
মাদারীপুরের ডাসার উপজেলার দক্ষিন ধুয়াসার গ্রামের সামচু আকনের ছেলে জহিরুল পাশের ধুলগ্রাম এলাকার মা নবপাচারকারী সক্রিয় সদস্য হানিফ মাতুব্বরের ছেলে জাকির মাতুব্বরের প্রলোভনে পড়ে।