গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানাধীন পশ্চিম খোলাপাড়া এলাকায় একটি বটগাছের ডালে অজ্ঞাত এক যুবকের (৩২) ঝুলন্ত লাশ পাওয়া গেছে।

শনিবার (১ মার্চ) সকালে স্থানীয়রা এ দৃশ্য দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।

জিএমপিথর কোনাবাড়ী থানার এসআই অজয় চন্দ্র রায় জানান, এটি হত্যা না আত্মহত্যা, তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।