ঢাকাস্থ ময়মনসিংহ ওয়েলফেয়ার ফাউ-েশনের উদ্যোগে এক বর্ণাঢ্য ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ফাউণ্ডেশনের সভাপতি এ্যাড. মতিউর রহমান আকন্দ এর সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি ও জয়েন্ট সেক্রেটারি যথাক্রমে এ. কে.এম মনিরুজ্জামান ও এইচ এম জোবায়ের এর সঞ্চালনায় মগবাজার আল ফালাহ মিলনায়তনে গত বুধবার অনুষ্ঠিত পূণর্মিলনীতে ঢাকায় বসবাসরত ময়মনসিংহের বিভিন্ন শেণি-পেশার মানুষ অংশ নেয়।

অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে ময়মনসিংহ বিভাগের ১১ দলীয় জোট থেকে নব নির্বাচিত জাতীয় সংসদ সদস্যগণকে সংবর্ধনা প্রদান করা হয়। সংসদ সদস্যগণের মধ্যে উপস্থিত ছিলেন, শেরপুর- ১ সদর আসন থেকে নির্বাচিত হাফেজ রাশেদুল ইসলাম এমপি এবং ময়মনসিংহ- ৬ ফুলবাড়ীয়া থেকে নির্বাচিত অধ্যক্ষ কামরুল হাসান মিলন এমপি। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর এবং কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য অধ্যাপক রমজান আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ডেভেলপম্যান্ট পার্টির চেয়ারম্যান এ্যাড. এ কে এম আনোয়ারুল ইসলাম চান, ময়মনসিংহ মহানগরী জামায়াতের নায়েবে আমীর মো: আসাদুজ্জামান সোহেল, কৃষিবিদ গোলাম রব্বানী, ডা. এ কে এম ওয়ালীউল্লাহ, এ্যাড. মজিবুর রহমান, জিয়াউল্লাহ হাসান খান, ডা. মো: রুহুল আমীন, মো: আব্দুল কাদের, ময়মনসিংহ মহানগর সভাপতি ডা. ফাউজান আব্দুর রহমান, বাকৃবি সভাপতি কৃষিবিদ আবু নাছির ত্বহা, গাজীপুর মহানগরী সভাপতি জাকির হোসাইন, ময়মনসিংহ জেলা সভাপতি শফিকুল ইসলাম হামীম, ডাকসুর নির্বাচিত স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক এম এম আল মিনহাজ এবং মোতাসিম বিল্লাহ।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, ডা. হাবিবুর রহমান, এ্যাড. আশরাফুজ্জামান, অধ্যক্ষ মঞ্জুরুল হক, ডা. লিয়াকতন্নুর, অষ্ট্রেলিয়া প্রবাসী ডা. আহমেদুর রহমান সোহেল, আনোয়ার হাসান সুজন, ডা. মিজানুর রহমান, ডা. আব্দুল মজিদ খান, কার্টুনিস্ট ইব্রাহীম ম-ল এবং খোরশেদ আলম প্রমুখ।

ফাউ-েশন সভাপতি ও জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এ্যাড. মতিউর রহমান আকন্দ বলেন, অপর সম্ভাবনার আমাদের এই বাংলাদেশ। প্রযুক্তিগত দক্ষতা, উন্নত নৈতিকতা এবং গঠনমূলক কাজের মাধ্যমে এই দেশকে এগিয়ে নিতে হবে। স্বাধীনতা পরবর্তী ৫৫ বছরের ইতিহাসে এবার মহান আল্লাহ এদেশে ইসলামের এক নতুন দিগন্ত উন্মোচন করে দিয়েছেন। ময়মনসিংহ অঞ্চলে যে বিজয় এসেছে তাকে টেকসই করতে হবে। এজন্য সাংগঠনিক মজবুতি অর্জনের কোন বিকল্প নাই। তিনি ঢাকায় বসবাসরত ময়মনসিংহের নাগরিকদেরকে এলাকা কেন্দ্রীক পরিকল্পিত সময় ও সহযোগিতা প্রদানের উদাত্ত আহবান জানান।

শেরপুর- ১ সদর আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম এমপি বলেন, সরকার জুলাই বিপ্লব, জুলাই সনদ এবং গণভোটকে অদৃশ্য ইঙ্গিতে বাস্তবায়ন না করার পথে হাঁটছে। এর মধ্য দিয়ে সরকার জুলাই শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের প্রতি অবজ্ঞা প্রদর্শন করছে। তিনি সরকারকে দেশের মানুষের পক্ষে রাজনীতি করার উদাত্ত আহবান জানান।

ময়মনসিংহ- ৬ ফুলবাড়ীয়া আসন থেকে নির্বাচিত অধ্যক্ষ কামরুল হাসান মিলন এমপি বলেন, জামায়াত সংসদে গঠনমূলক ভূমিকা রাখার পাশাপাশি জনগণের যৌক্তিক দাবী আদায়ে রাজপথেও কাঙ্খিত ভূমিকা পালন করবে। আমরা ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ এর গণঅভ্যুত্থান উভয়টিকে ধারণ করে বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে চাই। আমরা ভেদাভেদ ও প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নই।

অনুষ্ঠান বাস্তবায়নে ময়মনসিংহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে বিভিন্ন দায়িত্ব পালন করেন- সাঈদুর রহমান, আমিনুল ইসলাম, এ্যাড. রেজাউল করিম, আতিক হাসান রুবেল, ফরিদ আহমেদ রুবেল , বাবুল হোসাইন, রেজাউল ইসলাম, মোঃ কাওছারুজ্জামান প্রমুখ।