গত শুক্রবার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ অডিটরিয়ামে উলানিয়া আদর্শ সমাজ কল্যাণ পরিষদ (ঢাকাস্থ)-এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। উলানিয়া আদর্শ সমাজ কল্যাণ পরিষদের সহসভাপতি মোজাম্মেল হক তালুকদারের সভাপতিত্বে এবং মো. ইকবাল হোসাইন ও মাওলানা মোস্তফা কামালের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, বরিশাল-৪ সংসদীয় আসনের (মেহেন্দিগঞ্জ ও হিজলা) জামায়াত মনোনীত প্রার্থী, বরিশাল জেলা আমীর অধ্যাপক মাওলানা আবদুজ্জাব্বার।
বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ডি এম ডি মো. কামাল উদ্দিন জসিম, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ও ইকরা ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক ব্যারিষ্টার সৈয়দ ইমরান হোসাইন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. ওমর ফারুক, ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের শূরা সদস্য ও ব্যবসায়ী ইউনিটের সেক্রেটারি, সাবেক ছাত্রনেতা ও মেহেন্দিগঞ্জ ফোরামের সভাপতি সগির বিন সাইদ, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, মেহেন্দিগঞ্জ ফোরামের সেক্রেটারি জনাব কামরুল হাসান, বিশিষ্ট রাজনীতিবিদ সাবেক ছাত্র নেতা কাজী আবুল কালাম আজাদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা মোশাররফ হোসেন মশু প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত সকলের ভোটের মাধ্যমে উলানিয়া আদর্শ সমাজ কল্যাণ পরিষদের (জুলাই’২৫-জুন’২৭) সেশনের দুই বছরের জন্য সভপতি মো. মুজাম্মেল হক তালুকদার ও সেক্রেটারি মো. ইকবাল হোসাইন নির্বাচিত হন। প্রেসবিজ্ঞপ্তি।