কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা : মৌলভীবাজারের কমলগঞ্জে বিগত বছরের ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই পুনরায় বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের খরস্রোতা ধলাই নদীর বাঁধ ভাঙন আতঙ্কে কাটছে নদীর পাড়ের বাসিন্দাদের।

বিগত কয়েক বছরের ভয়াবহ বন্যায় রামপাশা, রামপুর, নারায়নপুর, চৈতন্যগঞ্জ, কুমড়াকাপন, কান্দিগাঁও সহ প্রায় ১০/১২টি গ্রাম তলিয়ে যায়। নদী ভাঙনের কারনে ইতিমধ্যে রামপাশা গ্রামের ৪০/৪৫ টি পরিবার ও ফসলীজমি নদীগর্বে বিলীন হয়েছে। আসন্ন বর্ষায় পুনরায় ভঙন আতংকে দিন কাটছে মানুষের।

রবিবার (১১মে) দুপুর ১২টার দিকে এলাকাবাসীর আয়োজনে পৌর এলাকার ৯নং ওয়ার্ডে বাঁধ নির্মাণ ও জিও ব্যাগ পাইলিংয়ের দাবীতে ছাইয়াখালী হাওড় (পাবসস) লি: ও এলাকাবাসীন মানববন্ধন করেছে।

জানা যায়, উপজেলার পৌর এলাকার রামপাশা বিগত বছরের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে খরস্রোতা ধলাই নদীর রামপাশা এলাকায় বাঁধে ভাঙন দেখা দেয়।

বাঁধ ভাঙনের কারণে ইতিমধ্যে নদীর তীরবর্তী মোঃ আব্দুন নূর চৌধুরী, মোঃ আব্দুর রব চৌধুরী, মোঃ আব্দুর রাজ্জাক চৌধুরী, এম আর খান,হারিছ মিয়া, আজিদ মিয়া, জমির ড্রাইভার, রহিম মিয়া,করিম মিয়া, আলমগীর মিয়া আশিক মিয়া, আরফান মিয়া, রাজুর মা, তাজুদ মিয়া, রমজান মিয়া, লটা মালাকার, নিকিল মালাকার, মণিন্দ্র মালাকার, জয়ধন মালাকার, জোগিন্দ্র মালাকার, হায়দর মিয়া, রবেন্দ্র মালাকার, প্রাণেশ কুমার পাল, প্রবেশ কিমার পাল, পরিতোষ কুমার পাল, প্রদীপ কুমার পাল, পঙ্কজ কুমার পাল, বিমল কুমার পাল, বিক্রম কুমার পাল, বিরবল কুমার পাল, খিরদ দেবনাথ, মণি দেবনাথ, সুনিল দেবনাথ, মাহমুদা বেগম, আত্তর মিয়া, আশ্রব মিয়া, আবু মিয়া, মন্তাজ বক্স, বিরাই বক্স, মতলিব বক্স, মনির বক্স, মন্নান বক্স, রফিক বক্স, আলিজ্জামা, বদিয়া, বিকুল কুমার পাল তারা বাপ-দাদার ভিটামাটি হারিয়ে এখন পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।