গাবতলি (বগুড়া) সংবাদদাতা: বগুড়া গাবতলিতে সাইফুল ইসলাম (৪০)নামের এক ট্রাক ব্যবসায়ীকে দুবৃত্তরা গলা কেটে হত্যা করে ফেলে রেখে গেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে। নিহত সাইফুল ইসলাম গাবতলি পৌরসভার সোন্ধ্যাবাড়ি পূর্বপাড়া গ্রামে জামাত আলীর পুত্র। স্থানীয় সুত্রে জানা গেছে, সোন্দ্যাবাড়ী তেলের পাম্পে ব্যবসায়ীক অংশিদারদের সাথে হিসাব-নিকাশ শেষে বাড়ী ফেরার পথে দুর্বত্তরা তাকে গলা কেঠে হত্যা করে লাশ বাড়ীর নিকটবর্তী স্থানে ফেলে রেখে যায়। দুর্বত্তরা শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাকে হত্যা নিশ্চিত করে ফেলে রেখে যায়।
গ্রাম-গঞ্জ-শহর
গাবতলিতে ট্রাক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা
বগুড়া গাবতলিতে সাইফুল ইসলাম (৪০)নামের এক ট্রাক ব্যবসায়ীকে দুবৃত্তরা গলা কেটে হত্যা করে ফেলে রেখে গেছে।