বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক-এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি আ.ন.ম শামসুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান।
গতকাল সোমবার এক যৌথ বার্তায় নেতৃদ্বয় মরহুম ব্যারিস্টার আব্দুর রাজ্জাক-এর শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন। মরহুমের ভুলত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দানের জন্য আল্লাহর কাছে দোয়া করেন।
নেতৃদ্বয় মরহুম ব্যারিস্টার আব্দুর রাজ্জাক কে দেশের আইন অঙ্গনের কিংবদন্তী আইনঅজ্ঞ হিসাবে অভিহিত করে বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় তিনি আপোষহীন ও সংগ্রামী ভূমিকা পালন করেছেন। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য তাঁর লড়াই ও সংগ্রামকে দেশের মানুষ আজীবন স্মরণ রাখবে।
নেতৃদ্বয় আরও বলেন, ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার তাঁর আপোষহীন ভূমিকার জন্য সবসময় আতঙ্কগ্রস্ত ছিল। তারা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক-এর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে এক যুগের অধিক সময় প্রবাসে থাকতে বাধ্য করেছে। আমরা তাঁর ইন্তিকালে গভীর শূন্যতা অনুভব করছি। আমরা তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ আআলা আমাদের সবাইকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন। প্রেস বিজ্ঞপ্তি।