মুন্সীগঞ্জের সিরাজদিখানে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় সিরাজদিখান উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার রুম্পা ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন সিরাজদিখান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সেলীম রেজা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, সিরাজদিখান উপজেলা জামায়াতের সেক্রেটারি ওয়াসিম মিয়া, উপজেলা প্রকৌশলী মো. আসিফ উল্লাহ, উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নার্গিস আক্তার, সিরাজদিখান উপজেলা প্রেস ক্লাব সভাপতি সুব্রত দাস রনকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
অনুষ্ঠানে মৎস্য সংগঠনের নেতৃবৃন্দ তাদের অভিব্যক্তি প্রকাশ করেন। এ সময় উপজেলায় মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় সম্মাননা স্মারক প্রদান করা হয়।