কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা জামায়াতের উদ্যেগে এস‌এসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রোববার (১৬ আগস্ট) ভেড়ামারা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপজেলার ১৮৬ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে উপহার ও ক্রেস্ট প্রদান করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ভেড়ামারা উপজেলা শাখার আমীর মোহাম্মদ জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুল গফুর এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ডাক্তার গাজী আশিক বাহার, ভেড়ামারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফারুক আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলার শিক্ষা বিষয়ক সম্পাদক ডক্টর নুরুল আমিন জসিম, ভেড়ামারা উপজেলা সেক্রেটারি শফিকুল আজম ও কুষ্টিয়া জেলা ছাত্রশিবিরের সভাপতি ইমরান হোসাইন।

ভেড়ামারা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ফারুক আহমেদের সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন বিজিএম ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম, বাহাদুরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম ও উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি তারিক রহমান প্রমুখ। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকমণ্ডলী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।