বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা : অসাধু সিন্ডিকেট চক্রের জিম্মিদশা থেকে মুক্তি পাচ্ছে না লবণ শ্রমিকরা, লবণের ন্যায্য মূল্য না পাওয়া দিশেহারা লবণ শ্রমিকরা, লবণের ন্যায়্য মূল্য নির্ধারণ ও সিন্ডিকেট চক্রের জিম্মিদশা থেকে মুক্তির দাবিতে চট্টগ্রামের বাঁশখালীতে লবণ চাষিদের উদ্যোগে ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র সহযোগিতায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সোমবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদের প্রধান গেইটের সামনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাওলানা আশরাফ মাহদি। আরও বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের আহ্বায়ক আব্দুর রহমান প্রমুখ।
উক্ত মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশে উৎপাদিত লবণ দেশের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশে রপ্তানিযোগ্য হারে লবণ উৎপাদন হচ্ছে, কিন্তু অসাধু লবণ ব্যবসায়ী সিন্ডিকেট চক্র এদেশের অসহায় লবণ চাষিদেরকে জিম্মি করে রেখেছে, তাদেরকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে, লবণের ন্যায্য মূল্য না পাওয়াতে হতাশ হয়ে পড়েছে লবণ শ্রমিকরা। অসাধু লবণ সিন্ডিকেট চক্র লবণ শ্রমিকদেরকে এভাবেই শোষণ করতে লবণের ন্যায্য মূল্য না দিয়ে বিদেশ থেকে লবণ আমদানির পাঁয়তারা করছে। লবণ উৎপাদনের মাধ্যমে চাষিরা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও সিন্ডিকেট চক্রের শোষণের কারণে লবণ উৎপাদনে এখন চাষিদের আগ্রহ কমে যাচ্ছে। তাই দেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও গতিশীল করতে হলে অসাধু লবণ ব্যবসায়ী ও বড় বড় কোম্পানি গুলোর সিন্ডিকেট ভেঙে দিতে হবে, তাদের জিম্মিদশা থেকে লবণ শ্রমিকদের মুক্তি দিতে হবে, লবণের ন্যায্য মূল্য নির্ধারণ করে উৎপাদন শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।
এদেশ থেকে বৈষম্য দূর করতে গণঅভ্যুত্থানে এদেশের অসংখ্য ছাত্র-জনতারা রক্ত দিয়েছে, ফ্যাসিস্ট হাসিনার পতন হলেও এখন পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে দেশের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। অনুরূপ ভাবে চরম বৈষম্যের শিকার হচ্ছে লবণ চাষিরা, লবণ চাষিদের ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে এবং এদেশের প্রতিটি সেক্টরকে বৈষম্যমুক্ত করতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাঁশখালীতে লবণ শ্রমিকদের পক্ষ হয়ে সরকারের কাছে এইসব দাবি তুলে ধরেন।
লবণ চাষি মোহাম্মদ কাশেম বলেন, গত বছর যে লবণ, প্রতিমণ লবণের দাম ৪শ’, ৫শ’ ও ৬শ’ টাকা পর্যন্ত পেয়েছি, কিন্তু এবছর ওই লবণ মণপ্রতি ১৮০ টাকা থেকে ২০০টাকার উপর পাচ্ছি না, যা দিয়ে উৎপাদন খরচও পোষায় না, লবণ চাষের জমি কানি বাৎসরিক ৪০ হাজার টাকার উপরে লাগিয়ত, উৎপাদন খরচ ও পারিশ্রমিকসহ মিলিয়ে অনেক টাকা খরচ হলেও ব্যবসায়ী সিন্ডিকেট চক্র লবণ চাষিদেরকে ন্যায্য মূল্য দিচ্ছে। লবণের ন্যায্য মূল্য পাওয়াতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে চাষিরা। লবণের ন্যায্য মূল্য পেতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন লবণ চাষিরা। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য জাওয়াদুল করিমের সঞ্চালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি বাশখালীর সংগঠক রিয়াজ উদ্দিন, তাওহীদ, আব্দুর রহমান, মীর তোয়াহা শিকদার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর নেতা আবরার করিমসহ অন্যান্যা নেতৃবৃন্দ।