উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা: কুড়িগ্রামের উলিপুরে জুয়ার সরঞ্জামসহ ১৪ জুয়ারিকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোড়াই পাতিয়ারপাড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- আশারাফুল ইসলাম, দীনবন্ধু, রফিকুল ইসলাম, রিয়াজুল, শফিকুল ইসলাম, মহব্বত আলী, নুরুজ্জামান, জাহাঙ্গীর আলম, শ্রী মন্টু, জাম্বু দাস, মুকুল মিয়া, নুর ইসলাম, এরশাদুল হক ও ইমান হোসেন।