নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা : নেছারাবাদ উপজেলার ১০নং সারেংকাঠী ইউনিয়নের ৭নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ৫এপ্রিল রাতে কোনো একসময় আগুন লাগানোর চেষ্টা করে তারা। পরের দিন সকালে এ দৃশ্য চোখে পড়ে। ওয়ার্ড জামায়াতের সভাপতি ও ঘর মালিক মো মাসুম বিল্লাহ ও ইউনিয়ন সভাপতি মো গোলাম আযম আছলাম উর্ধতন দায়িত্বশীল ও থানা পুলিশকে অবহিত করেন।

এ ঘটনায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও বরিশাল মহানগরীর আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মো বাবর, পটুয়াখালী জেলার সাবেক আমীর, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বরিশাল অঞ্চল টিম সদস্য ফখরুদ্দিন আল রাজি, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও পিরোজপুর জেলা আমীর অধ্যক্ষ তোফাজ্জল হোসাইন ফরিদ, জেলা সেক্রেটারি অধ্যক্ষ মো জহিরুল হক এবং উপজেলা আমীর মাওলানা আবুল কালাম আজাদ এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। আইন শৃঙ্খলা বাহিনীকে দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার আহ্বান জানান।

গতকাল নেছারাবাদে পিরোজপুর জেলা আয়োজিত উপজেলার সদস্যদের (রুকনদের) শিক্ষা শিবির -২০২৫ -এ অংশ গ্রহণ শেষে নেতৃবৃন্দ বিবৃতি প্রদান করে। শেষ খবর পাওয়া পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।