ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, ঢাকায় দেবিদ্বার উপজেলা কল্যাণ সমিতি, ঢাকা এর আয়োজনে গত ০৩ মার্চ সোমাবার তারিখে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া’র এপিএস, সাবেক সচিব এমএ মতিন খাঁন। সভাপতিত্ব করেন মোঃ আব্দুল করিম সরকার, সাবেক জেলা রেজিষ্ট্রার, বিশেষ অতিথি এএফএম তারেক মুন্সী, সদস্য সচিব কুমিল্লা উত্তর জেলা বিএনপি, সাবেক অতিরিক্ত আইজিপি মোঃ শাহ আলম। আরও উপস্থিত ছিলেন মোঃ জসিম উদ্দিন সরকার, সহ সাধারণ সম্পাদক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল। অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব মোঃ মনির হোসেন সরকার। ইফতার ও দোয়া মাহফিলে ঢাকাস্থ দেবিদ্বার উপজেলার উর্ধ্বতন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিশিষ্ট নাগরিকগণের উপস্থিতিতে দেবিদ্বারবাসীসহ দেশের মঙ্গল ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।
গ্রাম-গঞ্জ-শহর
ঢাকাস্থ দেবিদ্বার উপজেলা কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, ঢাকায় দেবিদ্বার উপজেলা কল্যাণ সমিতি, ঢাকা এর আয়োজনে গত ০৩ মার্চ সোমাবার তারিখে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে
Printed Edition