শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বজ্রপাতে ইয়াকুব আলী নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত ৭ এপ্রিল বিকালে উপজেলার নূরনগর ইউনিয়নের কুলতলী গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলের দিকে হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তন ঘটে এবং আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় ইয়াকুব আলী বাড়ির বাইরে অবস্থান করছিলেন। আচমকা বজ্রপাত হলে তিনি গুরুতরভাবে আহত হন। ঘটনাস্থলে উপস্থিত লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু হাসপাতালে নেয়ার আগেই পথিমধ্যে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।