মতলব (চাঁদপুর) সংবাদদাতা : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জাটকা রক্ষা অভিযান-২০২৬ এর অংশ হিসেবে পরিচালিত মোবাইল কোর্টে ৫৩ কেজি জাটকা ইলিশ ও পাঙ্গাসের পোনা জব্দ করা হয়েছে। এ সময় তিনজনকে আটক করে মোট ১৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

গত ৯ এপ্রিল দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত উপজেলার আমিরাবাদ মাছের আড়তে এ অভিযান পরিচালিত হয়। পরে জব্দকৃত মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।