ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৯৮ বোতল মাদকদ্রব্য ভারতীয় ইসকাপ সিরাপসহ হাতেনাতে একজন মাদক ব্যবসায়ীকে ভোলাহাট থানা পুলিশ।
সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল বারিক নিজেই মুশরিভুজা জামতলা নামক বাজারে অভিযান চালিয়ে ঢাকাগামী বাস থেকে আসামীকে হাতেনাতে ৯৮ বোতল ভারতীয় ইসকাপ সিরাপসহ আটক করেন।
আটককৃত আসামী উপজেলার মুশরিভাজার৷ জালাল উদ্দিনের ছেলে মাদক ব্যবসায়ী মোঃ গোলাম রব্বানী, (২৭)।
এবিষয়ে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল বারিক বলেন, থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। যার মামলা নম্বর- ০৩।