ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা : কালিগঙ্গা নদীর দূষণ প্রতিরোধ, সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ রক্ষার লক্ষ্যে পরিবেশ অধিদপ্তরের মানিকগঞ্জ কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
মানিকগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট এ. কে. এম. ছামিউল আলম কুরসির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপ পরিচালক ড. মো. ইউসুফ আলী। বিশেষ অতিথি ছিলেন সহকারী প্রকৌশলী (পুর) বাপাউবোর মো. সালামত ফকির ও মানিকগঞ্জ পৌরসভা কনজারভেন্সী ইন্সপেক্টর রাজিব কান্ত গোস্বামী।
সভায় বক্তারা কালিগঙ্গা নদীর দূষণের বর্তমান অবস্থা, দূষণের কারণ এবং এর প্রভাব নিয়ে আলোচনা করেন। তাঁরা দূষণ রোধে জনগণের সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন এবং সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।