চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়নের উদ্যোগে 'আর' ফাউন্ডেশনের সহযোগিতায়

৫শত শীতার্ত মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গত ২৯ জানুয়ারী দুপুরে আহাম্মদাবাদ ইউনিয়ন পরিষদ মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াত ইসলামীর সভাপতি মোঃ মোস্তফা আল হোসাইন মস্তু। ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ সোহেল মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা জামায়াত ইসলামীর আমীর কাজী মাওলানা মুখলিছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াত ইসলামীর আমীর মাওলানা ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক মীর সাহেব আলী, অর্থ সম্পাদক এস এম নোমান।