রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা : সিরাজগঞ্জের রায়গঞ্জে দুই শতাধিক দুস্থদের মাঝে যাকাতের অর্থ বিতরণ করা হয়েছে। গত শুক্রবার উপজেলার ডুমরাই বাজারে মানব কল্যাণ সংঘের উদ্যোগে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনটির সভাপতি মো. শাহানুর আলমের সভাপতিত্বে এবং নাজমুল হুদা ও শওকত আলীর সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন, এ্যাড: মির্জা মো. খোয়াজা উদ্দিন, চান্দাইকোনা ইউপিথর প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান প্রমুখ। এ সময় সংগঠনের সকল সদস্যদের উপস্থিতে এলাকার প্রায় ২ শতাধিক অসহায় গরীব দুস্থ্য পরিবারের মাঝে যাকাত তহবিলের এই অর্থ বিতরণ করা হয়েছে।