টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) সংবাদদাতা : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বজ্রপাতে আবির দেওয়ান (১৪) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ২টার দিকে উপজেলার আউটশাহী ইউনিয়নের তস্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আলমগীর দেওয়ানের ছেলে এবং বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। স্থানীয় বাসন্দিা হারুন ভূইয়া জানান- বৃষ্টির সময় আবির দেওয়ান তাদের বাড়ির পাশে পুকুর পাড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে টঙ্গীবাড়ী থানা এসআই রবিউল ইসলাম জানান- বজ্রপাতে মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।
গ্রাম-গঞ্জ-শহর
টঙ্গীবাড়ীতে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বজ্রপাতে আবির দেওয়ান (১৪) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ২টার দিকে উপজেলার আউটশাহী ইউনিয়নের তস্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে।