রোয়াংছড়ি (বান্দরবান) সংবাদদাতা : সম্প্রতি বান্দরবান হিলভিউ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্যেগে রোয়াংছড়ি উপজেলা সদরে রোয়াংছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প এর আয়োজন করা হয়। বিদ্যালয় মাঠে হাসপাতাল চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম এই ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্ভোধন করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য নাংফ্রা খুমী, হাসপাতালের মেডিকেল সুপার অংচাহু, অবসর প্রাপ্ত রোয়াংছড়ি উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডা. মংহ্লা প্রু, হাসপাতালের ডাইরেক্টর আবুল বশর ছিদ্দিকী, হাসপাতালের এম ডি মো: নাজিম উদ্দিন, হাসপাতালের ডাইরেক্টর মো: খোরশেদ আলম, হিলভিউ প্রাইভেট লিমিটেড এর এমডি অধ্যাপক গোলাম মোস্তফা তাজ।
গ্রাম-গঞ্জ-শহর
রোয়াংছড়ি সদরে ফ্রি মেডিকেল ক্যাম্প
সম্প্রতি বান্দরবান হিলভিউ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্যেগে রোয়াংছড়ি উপজেলা সদরে রোয়াংছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প এর আয়োজন করা হয়।