চকরিয়া কোরক বিদ্যাপীঠের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা বিদ্যালয় মিলনায়তনে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৪ জুলাই) বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আখেরের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহীন দেলোয়ার।
এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হক ও চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম।
এ সময় বিদ্যালয়ের দাতা সদস্য, পরিচালনা কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পুরো অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আনসারুল করিম ও প্রাথমিক শাখার সিনিয়র শিক্ষক মুহাম্মদ রিদুয়ানুল হক। আলোচনা শেষে অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।